
গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ থেকে গ্রামীণ ব্যাংকে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, রোববার বিকালে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় মামলার বাদী মোসলেম উদ্দিনকে কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে, টুঙ্গিপাড়ায় উপজেলা যুবদলের কার্যালয় ও বিএনপির সমর্থকদের বেশ কয়েকটি বাড়ি দোকানে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
অপর দিকে, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়িসহ বেশ কয়েকজন বিএনপি সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়।
জেলার চলমান সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করার পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
জানা যায়, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাস্তা অবরোধ করে মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার লগি-বৈঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com