
শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে এবং তিনি এখন আর আপিলেরও সুযোগ পাবেন না। এটা তার বাবার তৈরি করা আইনেই ছিল। সুতরাং আমরা ওই আইনটাই অনুসরণ করছি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণই চাইছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘এই আইন তার বাবা তৈরি করেছিলেন। আইনটি অনেকটা কম স্বচ্ছ ছিল, অন্তর্বর্তী সরকারের সময় সেটাকে আরও অনেক বেশি স্বচ্ছ করে তোলা হয়েছে।’
তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশে যা যা আছে, সেটাই হবে। এ অপরাধের জন্য বাংলাদেশে মৃত্যুদণ্ডের বিধান আছে। সুতরাং তিনি আসবেন। মাননীয় আইনমন্ত্রী জানিয়েছেন, তিনি এখন আর আপিলেরও সুযোগ পাবেন না।’
তথ্য উপদেষ্টা বলেন, ‘গত সপ্তাহ থেকে এ বিষয়ে বিস্তারিতভাবে ও স্পষ্টভাবে কথা হয়েছে। এ ক্ষেত্রে সরকারের বক্তব্য একেবারেই ধারাবাহিক। প্রত্যেক মন্ত্রী একই কথা বলেছেন। কেউ পার্লামেন্টে গিয়ে জনগণের সঙ্গে একটু চটক দেখানোর জন্য যদি কিছু বলেন, সেটা ভিন্ন বিষয়।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কোনো অন্যায় চাপ বা শর্ত দিয়ে বাংলাদেশের কাছ থেকে কিছু আদায় করা যাবে না।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে এই মুহূর্তে যে কোনো ধরনের সভা, সমাবেশ বা মিছিল সম্পূর্ণ বেআইনি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
ব্রিফিংয়ে জাহেদ উর রহমান বলেন, ‘গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো সহিংস কর্মকাণ্ড সরকার কোনোভাবেই সহ্য করবে না। তবে, পুলিশকে সবচেয়ে কম এবং অনুপাতসম্মত বল প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। স্বৈরাচারী সরকারের আমলে এই বল প্রয়োগ ছিল মাত্রাতিরিক্ত।’
গোপালগঞ্জের পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সেখানে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। ভিডিও ফুটেজ ও ছবি দেখে নাশকতাকারীদের চিহ্নিত করা হচ্ছে। জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।’
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী
বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com