
বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময়, তার সাথে বিএনপি নেতা মোঃ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়ি চালক হাসন নিরাপদ স্থানে পৌছেছেন।
বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন বলেন, একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটে আসছিলাম। পথে কয়েক জায়গার রাস্তায় উপরগাছ ফেলানো ছিল। অনেক চেষ্টা করে ঘোনাপাড়া এলাকায় এসেছি। ঘোনাপাড়া আশপাশে থাকা অবস্থায় অস্ত্রধারী একটি দল আমাদের গাড়ি আটকে দেয়। এক পর্যায়ে তারা গাড়ি ভাংচুর শুরু করে। আমাদের কাছে থাকা টাকা, মুঠোফোন ছিনিয়ে নেয়। মুঠোফোন ও মানিব্যাগ চেক করে। আমাদের মারধর করে তারা। এক পর্যায়ে আমাকে ও গাড়ি চালক হাসানকে ছেড়ে দিলেও, মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কাযক্রমের ছবি পায়। সন্ত্রাসীরা বিএনপি বিএনপি করে চিৎকার করে। এক পর্যায়ে মনিরুল হক ফরাজিকে ওরা ধরে নিয়ে যায়। গাড়ি ফেলে আর আমি ও গাড়ি চালক কোনভাবে জীবন নিয়ে ফিরে এসেছি।
শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন আরও বলেন, অনেক কষ্ট করে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে রয়েছি। পুলিশকে জানানো হয়েছে।৯৯৯- এ ফোন করে জানিয়েছি। মনিরুল হক ফরাজিকে খুজতে দলীয়ভাবেও চেষ্টা করা হচ্ছে। আর গাড়িটি কোন সড়কের পাশে পাওয়া গেছে বলে একটি সূত্র আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা গাড়ির কাছে পৌছাতে পারিনি।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন আমাদেরকে জানিয়েছেন মনিরুল হক ফরাজির অপহরণের ঘটনা। আমরা উদ্ধারের চেষ্টা করছি। সবাইকে জানানো হয়েছে। আসলে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল তার প্রমান আপনারা দেখতেই পাচ্ছেন।
বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বলেন, মনিরুল হক আপনাদের মাধ্যমেই শুনেছি। আমরা খোজ খবর নিচ্ছি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com