
সৌদি আরবের রাজধানী রিয়াদে একের পর এক জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। তবে প্রতিবারই অল্প সময়ের মধ্যে এসব সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সিভিল ডিফেন্স প্রথমে রিয়াদের জন্য একটি জরুরি সতর্কতা জারি করে। পরে তা দ্রুত প্রত্যাহার করা হয়।
এর কিছুক্ষণ পর সুলাইল গভর্নরেটেও একই ধরনের সতর্কতা জারি করা হয়। সেটিও অল্প সময়ের মধ্যেই তুলে নেওয়া হয়।
এর আগে নাজরান প্রদেশের জন্যও জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি কর্তৃপক্ষ। তবে সেটিও কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার করা হয়।
এরপর আবারও রিয়াদের জন্য নতুন করে জরুরি সতর্কতা জারি করে সৌদি সিভিল ডিফেন্স। আগের সতর্কতা প্রত্যাহারের মাত্র কয়েক মিনিট পরই এই নতুন সতর্কতা দেওয়া হয়।
তবে এসব সতর্কতার কারণ বা সম্ভাব্য হুমকির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com