রাংগামাটি প্রতিনিধি : মানিকছড়িতে রফিক উদ্দিন মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে রাঙামাটির মানিকছড়িতে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করা শিশুদের উৎসাহিত করতে সাইকেল ও বিশেষ উপহার প্রদান করেছে রফিক উদ্দিন মনোয়ারা ফাউন্ডেশন। শিশুদের ধর্মীয় অনুশীলনে উদ্বুদ্ধ করা এবং দায়িত্বশীল মুসল্লি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার মানিকছড়ি ঈদগাহ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৪০ দিন জামাতে নামাজ আদায়কারী ২৯ শিশুকে সাইকেল এবং আরও ৩০ শিশুকে বিশেষ উপহার দেওয়া হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিকের উদ্যোগে এ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য হাবিব আজম, জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিললুর রহমান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক জাহিদুর ইসলাম, ফাউন্ডেশনের সহ-সভাপতি সগির আহমদ ও জেবেল হোসেন, অর্থ সম্পাদক হাজী জালাল উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাজেদুল ইসলাম ও সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া-মোনাজাত শেষে অতিথিরা শিশুদের হাতে সাইকেল ও বিশেষ উপহার তুলে দেন। শিশুদের মসজিদমুখী করা, নিয়মিত জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করা এবং ছোটবেলা থেকেই ধর্মীয় মূল্যবোধ ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com