
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
সোমবার (২৩ নভেম্বর) সাক্ষাৎ করবে প্রতিনিধি দলটি।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।
বার্তায় সারোয়ার তুষার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার এনসিপির একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণকে এনসিপি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
সাক্ষাতের প্রেক্ষাপট ও দলের অবস্থান তুলে ধরে এনসিপির এই নেতা আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারই দেশের জাতীয় ঐক্যের মূল ভিত্তি হওয়া উচিত বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি।
আসন্ন বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও এসব মৌলিক দাবিদাওয়ার বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com