
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা শুনছি যে সীমান্তের ওপার থেকে একদিন বিমান চাওয়া হয়, আরেকদিন গাড়ি চাওয়া হয়, আরেকদিন খাতা চাওয়া হয়— অনেক কিছু চাওয়া হচ্ছে। আমরা দেখেছি, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা যখন দেশে ছিলেন তখন বলতেন, ‘ভারতকে যা দিয়েছি সারাজীবন মনে রাখবে’। কিন্তু ভারত এখন তাকে একটা বিমান পর্যন্ত দিচ্ছে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল র্যালি পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মাঝখানে আমরা শুনেছি বেলারুশসহ বিভিন্ন দেশে তাকে পাঠানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এই ঝামেলা কেউ মাথায় নিতে চাচ্ছে না। আবার পাসপোর্ট নেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে কোথাও যাওয়া যায়, কিন্তু সেটাও হচ্ছে না। উপায় না পেয়ে তারা এখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। কিন্তু আমাদের জায়গা থেকে স্পষ্ট অবস্থান হচ্ছে, ভারতকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে এবং তার যেই বিচারের রায় হয়েছে, সেই রায় অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, দেশে-বিদেশে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও ক্রস-বর্ডার টেররিজমে সরাসরি ইন্ধন দিচ্ছে ভারত।
তিনি বলেন, ৫ আগস্টেই আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বলা হচ্ছে তা কেবলই মিডিয়া স্টান্টবাজি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসিনা মেহমান নাকি যে তার জন্য বিমান পাঠাতে হবে? তিনি সারাজীবন বলতেন, ‘আমরা পালিয়ে যাব না’। পালিয়ে যাব না বলে পালিয়ে গেছে। এখন আসি আসি বলেও আসবে না। আমরা তো চাই উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com