
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় উচ্চগতিতে থাকা অবস্থায় যাত্রা বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইনসের জেদ্দাগামী একটি ফ্লাইট।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে বিএস-৩৬১ ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানায়, উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারের ব্রেকে আগুন লাগার আশঙ্কা তৈরি হলে জরুরি সতর্কতা জারি করা হয়। পরিস্থিতি বিবেচনায় উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে অ্যাপ্রোনে যাত্রীদের নামিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
এদিকে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়। তবে প্রাথমিকভাবে উড়োজাহাজটির ব্রেক থেকে ধোঁয়া বের হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com