• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

কাশ্মিরে টানা ৪৮ ঘণ্টার অভিযানে ভারতীয় সেনাবাহিনী

| নিউজ রুম এডিটর ৭:৩০ অপরাহ্ণ | ২১/০৯/২০২১ আন্তর্জাতিক, ভারত

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কাশ্মিরের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে পাকিস্তান থেকে সশস্ত্র জঙ্গি সংগঠন অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। এটি এই বছরের সবচেয়ে বড় অনুপ্রবেশের চেষ্টা।

এরই মধ্যে ছয়জন প্রবেশ করেছে ভারতের অভ্যন্তরে। তাদের প্রতিহত করতে নিয়ন্ত্রণ রেখা বরাবর গত ৪৮ ঘণ্টা ধরে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা প্রথম নজরে আসে। তারপর থেকে এই নিয়ন্ত্রণরেখা বরাবর সজাগ রয়েছে সেনারা।

সোমবার (২১ সেপ্টেম্বর) থেকেই কাশ্মিরের উরি সেক্টরে ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, এরই মধ্যে ছয় জনের একটি দল প্রবেশ করেছে ভারতের ভূখণ্ডে। তবে এখনও পর্যন্ত তাদের খোঁজ জানা যায়নি। জঙ্গিদের ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।

পিএন/জেটএস