• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ডি ক্লার্ক আর নেই

| নিউজ রুম এডিটর ৬:১৮ অপরাহ্ণ | ১১/১১/২০২১ আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ফ্রেডেরিক উইলিয়াম ডি ক্লার্ক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। খবর আল জাজিরার।

১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৩ সালে অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে যৌথভাবে তিনিও শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। শান্তিপূর্ণ সহাবস্থানের প্রেক্ষাপটে তারা এই পুরস্কারে ভূষিত হন।

ডি ক্লার্ক ফাউন্ডেশন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক এই প্রেসিডেন্ট তার বাড়িতেই মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

তিনি দীর্ঘদিন ধরেই মেসোথেলিওমা ক্যান্সারে ভুগছিলেন।

দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্রের নতুন যুগের সূচনা করেন এই বিশিষ্ট রাজনীতিবিদ। ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে রাজনীতি থেকে অবসর নেন ডি ক্লার্ক।