• আজ ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সবার চোখ ফাঁকি দিয়ে কোথায় গেলেন ডা. মুরাদ?

| নিউজ রুম এডিটর ৮:১১ অপরাহ্ণ | ১২/১২/২০২১ জাতীয়, লিড নিউজ

কানাডার পর দুবাইয়ে ঢুকতে চেয়েও ব্যর্থ হয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশে ফিরছেন। আজ বিকাল ৫টা ৪ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে নামার পর স্বাস্থ্য অধিদপ্তর ও ইমিগ্রেশনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করা বিতর্কিত এই সংসদ সদস্যকে।

সবার চোখ ফাঁকি দিয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালের সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে গেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

দেখা গেছে, হুন্দাই কোম্পানির একটি প্রাইভেটকারে চড়ে ডা. মুরাদ হাসান উত্তরার পথে রওনা দেন। তবে বিমানবন্দর থেকে বেরিয়ে ডা. মুরাদ হাসান কোথায় গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।