• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

জবি রোভার স্কাউটস এর শীতবস্ত্র বিতরণ

| নিউজ রুম এডিটর ৩:৫২ অপরাহ্ণ | ২৬/০১/২০২২ জাতীয়

রিদুয়ান ইসলাম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপ এবং বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে বার্ষিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ‘সবার প্রতি আহবান, শীতার্তদের পাশে দাড়াঁন’ এই স্লোগানকে সামনে রেখে শীতবস্ত্র বিতরণ করে বিশ্ববিদ্যালয়ের রোভারিয়ানরা।

বুধবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রোভার স্কাউট এর সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

এছাড়াও কর্মসূচীতে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ ও ড. মো. আবু লায়েক। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মোল্লা মামুন হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্যান্য রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ কর্তৃক প্রতি বছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন আর্থসামাজিক কর্মকাণ্ড করে আসছে।