=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিস্তানে শেখ রাসেল কমপ্লেক্সে আগুন

| নিউজ রুম এডিটর ১২:৩৫ অপরাহ্ণ | ০২/০২/২০২২ বাংলাদেশ, লিড নিউজ

রাজধানীর গুলিস্তানে শেখ রাসেল কমপ্লেক্সের ২য় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম সময় নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, বেলা ১১টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে রাজধানীর গুলিস্তানে শেখ রাসেল কমপ্লেক্সে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।