• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

হিজাবের অনুমতি দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত মহিশূরে কলেজে

| নিউজ রুম এডিটর ৩:৫৪ অপরাহ্ণ | ১৯/০২/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব বিতর্ক নিয়ে যখন গোটা ভারত উত্তাল, তখন ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে মহিশূরের একটি বেসরকারি কলেজ।

ফিল্ড মার্শাল কেএম কারিয়াপ্পা কলেজ শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এদিন কলেজের মুসলিম ছাত্ররা ক্লাস বর্জন করে মুসলিম ছাত্রীদের হিজাবের অনুমতি দাবি করে।

পরে বেসরকারি কলেজটির কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাদের ডেসকোড পরিবর্তনের ঘোষণা দেয় এবং মুসলিম ছাত্রীদের হিজাব পড়ে কলেজের ঢুকার অনুমতি দেয়।

অন্যদিকে, কর্নাটক রাজ্যের আদালত হিজাব নিয়ে পূর্ণাঙ্গ রায় না দেওয়া পর্যন্ত মুসলিম ছাত্রীদের হিজাব পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বারণ করেছে।

আদালতের এ অন্তর্বর্তী রায়ের পর হিজাব পরিধান করে কলেজে যাওয়ায় প্রথম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে কুমাকুরু নামে একটি কলেজ।

শুক্রবার ওই কলেজ কর্তৃপক্ষ ২০ মুসলিম ছাত্রীর বিরুদ্ধে হিজাব পরিধান করে কলেজে যাওয়ার অভিযোগে এফআইআর দায়ের করে।