• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

সাকিবের প্রতিষ্ঠান আফগান ক্রিকেট দলের স্পন্সর

| নিউজ রুম এডিটর ১০:২০ অপরাহ্ণ | ২২/০২/২০২২ খেলাধুলা

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজ।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে আসা আফগান দলের স্পন্সর হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ‘মোনার্ক মার্ট’। গত জানুয়ারিতে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির চেয়ারম্যন হিসেবে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এর আগে সদ্য সমাপ্ত বিপিএলে ফরচুন বরিশালের গোল্ড স্পন্সর হয়েছিল প্রতিষ্ঠানটি।

বিপিএল চলাকালে ক্রিস গেইলকে দিয়ে বাংলা ভাষায় বিজ্ঞাপন নির্মাণ করে প্রচারণা চালিয়েছিল মোনার্ক মার্ট। এবার তারা আফগান দলের স্পন্সর স্বত্বও কিনে নিয়েছে। এরইমধ্যে আফগানিস্তান দলের জার্সিতে প্রতিষ্ঠানটির লোগোও দেখা গেছে।