• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

এরদোগানকে ধন্যবাদ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

| নিউজ রুম এডিটর ৮:০৩ অপরাহ্ণ | ২৭/০২/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধ জাহাজ চলাচল নিষিদ্ধ করা ও সামরিক সহায়তা অব্যাহত রাখায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এক টুইটে ভলোদিমির জেলেনস্কি এ ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘আমাদেরকে সমর্থন দেয়ার তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ও দেশটির জনগণকে ধন্যবাদ। কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধ জাহাজ চলাচল নিষিদ্ধ করা ও সামরিক সহায়তা এই মুহূর্তে ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রেনের জনগণ কখনোই তুরস্কের এই সাহায্যের কথা ভুলবে না।’

এসময় ইউরোপের বাকি দেশগুলোর প্রতিও রাশিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। সাথে বলেছেন, তারা ইউরোপিয় ইউনিয়নের সদস্য হওয়ার অধিকারও রাখেন।
সূত্র: দ্য প্রিন্ট