• আজ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

জেলেনস্কিকে বৈধ প্রেসিডেন্ট মেনে নেওয়ার ইঙ্গিত রাশিয়ার

| নিউজ রুম এডিটর ৮:১২ পূর্বাহ্ণ | ০৩/০৩/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনের নিরস্ত্রীকরণে রাশিয়া প্রতিজ্ঞাবদ্ধ। বিভিন্ন মারণাস্ত্রের একটি তালিকা করা হয়েছে যেগুলো কখনই ইউক্রেনে মোতায়েন করা যাবে না।

লাভরভ আরও বলেন, পুতিনের সরকার ইউক্রেনের জনগণের নেতৃত্ব নির্বাচনের অধিকার স্বীকার করে এবং ভলোদোমির জেলেনস্কিকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে রাশিয়ার কোনো অসুবিধা নেই।

অন্যদিকে রাশিয়ার কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার সকালে যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিতে ইউক্রেনের প্রতিনিধিরা পোল্যান্ড-বেলারুশ সীমান্তে রওনা হয়েছেন।

রাশিয়ার পক্ষে প্রধান মীমাংসাকারী ভ্লাদিমির মেদনিস্কি রুশ গণমাধ্যমকে বলেছেন, ইউক্রেনের কর্মকর্তারা কিয়েভ থেকে রওনা হয়েছেন এবং রুশ সৈন্যরা তাদের জন্য একটি নিরাপত্তা করিডোর নিশ্চিত করছে। ইউক্রেনের পক্ষ থেকে এখনও কিছু শোনা যায়নি। সূত্র: বিবিসি