• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

ফুলবাড়ীতে তেলের বোতলের গায়ের মূল্যে ঘষামাজা করায় ভোক্তা অধিকারের জরিমানা

| নিউজ রুম এডিটর ৯:১৬ অপরাহ্ণ | ০৩/০৩/২০২২ সারাদেশ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত বাজার অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশীপুর ও গংগারহাট বাজারের দুটি মুদি দোকানের সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য ঘষামাজার কারণে কান্তি স্টোর ও রিয়াজ ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

এছাড়া কাশীপুরের নিপা বেকারিকে তাদের উৎপাদিত খাদ্য পণ্যের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি না লেখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শামসুল আরেফিন এবং ফুলবাড়ী থানা পুলিশ সহযোগিতা করেন।