• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

দর্শনা স্থলবন্দরের জমি অধিগ্রহনের পর খুব শিঘ্রয় স্থলবন্দর চালু হবে-স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আলমগীর।

| নিউজ রুম এডিটর ৯:৪৪ অপরাহ্ণ | ২২/০৩/২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা স্থলবন্দরের জমি অধিগ্রহনের পর খুব শিঘ্রয় স্থবন্দরটি চালু হবে বলে জানালেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়রম্যান মোঃ আলমগীর। মঙ্গলবার বেলা ১১ টার দিকে দর্শনা স্থল বন্দর পরিদর্শন করে এই কথা বলেন। দর্শনা সীমান্তবর্তী বাংলাদেশে জমির বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন।

পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে দিকে দর্শনা আন্তর্জাতিক বিজিবি সম্মেলন কক্ষে প্রশাসন ও জন প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, ২৬ শে ফেব্রুয়ারী দর্শনা স্থল পথ কে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসাবে ঘোষনা করে গেজেট প্রকাশ করেছে এনবিআর। দর্শনা স্থলবন্দরের জন্য জমি অধিগ্রহনের কাজ শুরু হয়েছে। দর্শনা স্থলবন্দরটি মডেল বন্দর হিসেবে চালু করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে সরকার। খুব শিঘ্রই এই বন্দর চালু হবে।

এ সভায় উপস্থিত ছিলেন যশোর বেনাপোল স্থলবন্দর পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, স্থল বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ করিম খান, ভূমি অধিগ্রহন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, চুয়ডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শারমীন আক্তার, চুয়াডাঙ্গা এন.এস.আই পরিচালক জামিল হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, দর্শনা পৌর মেয়ার মতিয়ার রহমান,দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, চুয়াডাঙ্গা (দামুড়হুদা-জীবননগর) সার্কেল সহকারি পুলিশ সুপার মুন্না বিশ্বাস, দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দর্শনা কাস্টমস সহকারী কমিশনার সারাফত হোসেন, রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ জহির হোসেন, দর্শনা আইসিপি বিজিবি পোষ্ট কমান্ডার নায়েক সুবেদার মোঃ আলাউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, দর্শনা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু, দর্শনা স্থলবন্দর বাস্তবায়ন কমিটির যুগ্ন-আহবায়ক সাংবাদিক রেজাউল করিম লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৬ শে ফেব্রুয়ারী দর্শনা স্থল পথ কে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসাবে ঘোষনা করে গেজেট প্রকাশ করেছে এনবিআর।