• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

পলাশবাড়ীতে মুক্তিযোদ্ধা সমাবেশ ও স্মৃতি চারণ

| নিউজ রুম এডিটর ১০:০৪ অপরাহ্ণ | ২২/০৩/২০২২ সারাদেশ

আশরাফুল ইসলাম গাইবান্ধাঃ চেতনায় মুক্তিযুদ্ধ, আদর্শে বঙ্গবন্ধু, নেতৃত্বে শেখ হাসিনা, এগিয়ে চলো বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চলমান উন্নয়ন মেলায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও মুক্তিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার বিকালে গাইবান্ধার পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতি চারণ করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান,আব্দুল আজিজ,কনন চন্দ্র,প্রভাত গোবিন্দ তালুকদারসহ উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ।

আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানের শুরুতে পলাশবাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্যোগে একটি মহড়া অনুষ্ঠিত হয়।

বক্তারা, আগামীদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলতে সকলের দেশ প্রেম জাগ্রত করার আহবান জানান।