• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

বাড্ডার বেরাইদে দগ্ধ স্বামীর মৃত্যুর পর স্ত্রীরও মৃত্যু

| নিউজ রুম এডিটর ১২:১০ অপরাহ্ণ | ২৮/০৩/২০২২ লিড নিউজ, সারাদেশ

রাজধানীর বাড্ডার কড় বেড়াইদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় স্বামীর পর স্ত্রী রেখা আক্তার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৮ মার্চ) ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ রেখার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আবু সাইদের চাচা নুর ইসলাম। তিনি জানান, রেখার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে গত বুধবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তার স্বামী আবু সাইদ হাসান (৩৭)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, রেখার ৩০ শতাংশ ও সাইদের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। ১১ শতাংশ দগ্ধ নিয়ে মেয়ে সাফা ও ২৫ শতাংশ দগ্ধ নিয়ে ছেলে সাফিয়ান ভর্তি আছে। তদের অবস্থাও আশংকাজনক।

গত বুধবার (২৩ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে বাড্ডা বেরাইদ পূর্বপাড়া এলাকার একটি তৃতীয় তলা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরক উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

৩ তলা বাড়ির ৩য় তলায় থাকত ওই পরিবার। রাত ৩টা ৪০ মিনিটে বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। আগুন বাসাটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪টা ১০ মিনিটে আগুন নির্বাপণ করে। আর দগ্ধ ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দগ্ধ আবু সাইদের ভাতিজা মো. রাজিব জানান, তিন তলা বাড়িটি সাইদের নিজের। পরিবার নিয়ে ৩য় তলাতে থাকতেন তিনি। রাতে তারা ঘুমিয়েছিলেন। তখনই হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।