• আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

জীবন নগরে কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ, নাজেহাল ক্রেতারা

| নিউজ রুম এডিটর ৭:১৪ অপরাহ্ণ | ০৬/০৪/২০২২ লিড নিউজ, সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ গরমে আত্নতৃপ্তি এনে দেয় এক ফালি রসালো তরমুজ। ফলটি গ্রীষ্মের ফল হিসেবেও সুপরিচিত। তবে মেহেরপুরের বাজারে চৈত্র মাসে এই ফলটির ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু কেজি দরে অস্বাভাবিক ভাবে বেশি দামে বিক্রি হচ্ছে তরমুজ।

দেশের বরিশাল বিভাগের ভোলা,পটুয়াখালী ও বরগুনা জেলায় তরমুজ চাষ হয় ব্যাপকভাবে। এরই মধ্যে ঐ সব অঞ্চল থেকে তরমুজ বাজারে আসতে শুরু করেছে। দেশের বিভিন্ন জেলাগুলোতে তরমুজ সরবরাহ করা হচ্ছে।

এছাড়াও সাধারণত চৈত্র মাসে উৎপাদিত তরমুজ বাজারে ভরপুর থাকে, আর তখন দামও হবে ক্রেতাদের নাগালের মধ্যে। কিন্তু বর্তমানে জীবন নগর সর্বত্র কেজি প্রতি তরমুজ বিক্রি হচ্ছে ৫০টাকা দরে। মাঝারি আকারের একটি তরমুজ কিনতে হচ্ছে ৩’শ-৪’শ টাকায়। যা নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের পক্ষে ক্রয় করে খাওয়া খুব কস্ট সাধ্য হয়ে পড়ছে।

সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, সদরের বিভিন্ন বাজারে, আন্দুলবাড়িয়া এবং রায়পুর ও উথলি বাজারে সহ সবখানেই কেজি দরে বাজারে তরমুজ বিক্রি করা হচ্ছে। অথচ পাইকারি কৃষকদের কাছ থেকে শত হিসেবে ক্রয় করে আনছে বিক্রেতারা।

জীবন নগর বাজার বাসষ্টার্ন্ডে তরমুজ ক্রেতা তরিকুল হক বলেন, এবছরের নতুন ফল তরমুজ দেখে লোভ সামলাতে পারলাম না, তাই কিনলাম। কিন্তু দাম অত্যাধিক পরিমাণে বেশি।

তবে প্রশাসন এবং বাজার মনিটরিং এর কোন পদক্ষেপ চোখে পড়েনি। এক্ষেত্রে সাধারণ ক্রেতারা নিয়মিত বাজার মনিটরিং করলে দাম স্বাভাবিক হবে বলে মনে করছেন।