=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে ২ হাতের কবজী বিচ্ছিন্ন সেই আলোচিত রুবেল প্রতিবন্ধী ভাতা পেলেন

| নিউজ রুম এডিটর ৭:৩৬ অপরাহ্ণ | ০৬/০৪/২০২২ সারাদেশ

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের, শিবগঞ্জ সমাজসেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী ভাতার কার্ড পেল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সেই আলোচিত দুই হাতকাটা রুবেল আহমেদ । প্রতিবন্ধী রুবেল আহমেদ শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ৮ নাম্বার ওয়ার্ডের খোদাবক্সের ছেলে । বুধবার ৬ ই এপ্রিল ২০২২ সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ে সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস তাকে প্রতিবন্ধী ভাতার কার্ড তুলে দেন ।

এসময় স্থানীয় ওয়ার্ড সদস্য মো: আজিম আলী উপস্থিত ছিলেন । উল্লেখ্য, গত দুই বছর আগে পূর্বশত্রুতার জেরে তার ২ হাতের কবজী কেটে ফেলে দুর্বৃত্তরা ।