• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ইউক্রেন সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চমক

| নিউজ রুম এডিটর ২:১৯ অপরাহ্ণ | ১০/০৪/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। ফলে রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা এবং চেরনিহিভ থেকে পিছু হঁটতে বাধ্য হয় রুশ বাহিনী।

এমন অবস্থায় হঠাৎ করেই ইউক্রেন সফরে গিয়ে চমকে দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। শুধু তাই নয়, প্রেসিডেন্ট জেলিলস্কির সঙ্গে রাজধানী কিয়েভের রাস্তাও ঘুরে দেখেছেন তিনি। শনিবার (৯ এপ্রিল) অনির্ধারিত সফরে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেন বরিস জনসন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, ইউক্রেনের জনগণের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য এই সফর করেন বরিস জনসন। সফরে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহযোগিতা দেওয়ার নতুন প্যাকেজ নিয়ে আলোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
সূত্র : বিবিসি