• আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

নড়াইলের ফুরকানকে ৩৫ হাজার টাকার জাল নোটসহ আটক করে একালাবাসী পুলিশে দিয়েছে

| নিউজ রুম এডিটর ৮:০৬ অপরাহ্ণ | ১৩/০৪/২০২২ সারাদেশ

উজ্জ্বল রায় (নড়াইল জেলা ) প্রতিনিধিঃ নড়াইলের ফুরকান ৩৫ হাজার টাকার জাল নোটসহ আটক করে পুলিশে দিয়েছে। বাগেরহাটের মোল্লাহাটে ৩৫ হাজার টাকার জাল নোটসহ মোঃ ফুরকান আলী মোল্লা (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে একালাবাসী। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরসপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফুরকান আলী মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার দক্ষিণ খাশিয়াল গ্রামের লুৎফর আলী মোল্লার ছেলে। মোল্লাহাট থানার উপ-পুলিশ পরিদর্শক ঠাকুর দাস জানান, উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরসপুর গ্রামের বিকাশ ব্যবসায়ী রাসেল শেখের দোকান থেকে স্ত্রীর কাছে ৩৫ হাজার টাকা পাঠাতে যান ফুরকান আলী মোল্লা। সেখানে ফুরকান আলী মোল্লা দোকানদারকে ৩৫ হাজার টাকার জাল নোট প্রদান করেন।

পরে দোকানদার জাল নোট বুঝতে পরে এলাকাবাসীকে ডেকে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩৫ হাজার টাকার জাল নোট সহ মোঃ ফুরকান আলী মোল্লাকে আটক করে থানায় নিয়ে আসে।