• আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

দর্শনায় ফেনসিডিলসহ উদ্ভিদ সংগনিরোধের ষ্টোর কিপার সাইদুল গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১:০৯ অপরাহ্ণ | ১৬/০৪/২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃদর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে।

গতকাল শুক্রবার সন্ধা ৬ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীরের নের্তৃত্বে থানার এসআই তারিফুজ্জামান, এ,এস,আই আবু বক্কর সিদ্দিক ও এ,এস,আই মারুফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃন্ষপুর-মদনা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সামনে।

এসময় পুলিশ তার মটরসাইকেল তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ সাইদুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাইদুল ইসলাম পাবনা জেলার সুজানগর গ্রামের ওসমান গনির ছেলে উদ্ভিদ সংগনিরোধের দর্শনা অফিসের ষ্টোর কিপার। গতকালই তার বিরুদ্ধে এস আই তারিফুজ্জামান বাদি হয়ে মামলা দায়ের করেন।