• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

দেখতে চাই, দেশের মানুষের জন্য এত করলাম আমাকে কী দেয়: প্রধানমন্ত্রী

| নিউজ রুম এডিটর ১০:০৫ পূর্বাহ্ণ | ০৯/০৫/২০২২ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইভিএমে। ৩০০ আসনেই এ পদ্ধতি থাকবে। এ নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। এ কারণে যোগ্য প্রার্থী বেছে নিতে সারা দেশে জরিপ চলছে। তিনি সবকিছু বিবেচনা করেই এবার দলীয় প্রার্থী মনোনয়ন দেবেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতা যুগান্তরকে এসব কথা জানিয়েছেন।

দীর্ঘ সাড়ে ৫ মাস পর গতকাল (শনিবার) আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। সুনির্দিষ্ট ১২টি এজেন্ডার বাইরেও নানা ইস্যুতে টানা প্রায় সাড়ে ৫ ঘণ্টা বৈঠক চলে। সভায় ৬ জন সাংগঠনিক সম্পাদক নিজ নিজ বিভাগের প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন, এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ইভিএমে হয়েছে। সেখানে বিএনপির শক্তিশালী প্রার্থী ছিল। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। এ ভোট নিয়ে কোনো অভিযোগ কেউ করতে পারেনি। কাজেই আমি দেখতে চাই, দেশের মানুষের জন্য এত করলাম, দেশের মানুষ আমাকে কী দেয়? ইভিএমে ভোটে যাতে কোনো ধরনের অভিযোগ না থাকে। এজন্য দলীয় নেতাকর্মী এবং এমপিদের এলাকায় যোগাযোগ বাড়াতে হবে। কর্মীবান্ধব হতে হবে।

সভায় শেখ হাসিনা সাফ জানিয়ে দেন, সংসদ নির্বাচনে দলের কোনো প্রার্থীকে জেতানোর দায়িত্ব তিনি নেবেন না। দ্বাদশ সংসদ নির্বাচন সারা দেশে ইভিএমে হবে। ফলে বিকল্প উপায়ে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জেতার কোনো সুযোগ নেই। নির্বাচন করেই সবাইকে জিতে আসতে হবে। জনগণ আগামী নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।