• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

জেলা পরিষদের সদস্যকে ফুলের শুভেচ্ছা জানালো এলাকাবাসী

| নিউজ রুম এডিটর ৭:৪০ অপরাহ্ণ | ১২/০৫/২০২২ সারাদেশ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য মোছাঃ শিউলী বেগম জেলা পরিষদের বরাদ্দকৃত টাকায় রাস্তার কাজ ভালো ভাবে ও মানসম্মত করায় স্হানীয়রা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওই সদস্যকে।বৃহস্পতিবার (১২ মে) দুপুরে সদরের হলোখানার সুভারকুটি গ্রামের আখেরের মোড়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, এমএ নাসির, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, নুরজামাল, সফিকুল ইসলাম, হাসান, হিরোন, মুকুল, রফিকুল, এরশাদসহ আরো অনেকেই।
স্থানীয়রা ওই জেলা পরিষদের সদস্যের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য মোছাঃ শিউলী বেগম অসহায় মানুষের দীর্ঘদিন থেকে নানা ভাবে সহযোগীতা করে আসছেন এবং তার দায়িত্ব পালনের পাশাপাশি জেলা আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচিতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তিনি দীর্ঘদিন থেকে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। যেমন- উলিপুর পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্য, পৌরসভার কাউন্সিলর, উলিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।তাই তিনি সবার কাছে প্রিয় নেতা হিসেবে পরিগণিত হয়েছেন।