• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

মারা গেছেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

| নিউজ রুম এডিটর ৬:৫৬ অপরাহ্ণ | ১৩/০৫/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবু ধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান শুক্রবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর শুক্রবার প্রেসিডেন্সিয়াল মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এক বিবৃতিতে প্রেসিডেন্সিয়াল মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আরব আমিরাতের সাধারণ জনগণ, আরব ও ইসলামিক বিশ্ব এবং পুরো বিশ্ব প্রেসিডেন্টের মৃত্যুতে সমবেদনা জানাচ্ছে প্রেসিডেন্সিয়াল মন্ত্রণালয়।

শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসকের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৪ সালে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের বাবা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান মারা গেলে তিনি প্রেসিডেন্ট হন।

শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট ও আবু ধাবির ১৬তম শাসক ছিলেন। তিনি শেখ জায়েদের সর্বকনিষ্ঠ ছেলে ছিলেন।

প্রেসিডেন্ট হওয়ার পর শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান আবু ধাবির অবকাঠামো উন্নয়নে মনোযোগ দেন। আরব আমিরাতের বর্তমান অবস্থানের জন্য তার অবদান অনস্বীকার্য। তিনি দেশটির তেল ও গ্যাসের ওপর গুরুত্বারোপ করেছিলেন।

সূত্র: খালিজ টাইমস