• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

যে উপায়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামতে পারে জানালেন জেলেনস্কি

| নিউজ রুম এডিটর ৩:৪৯ অপরাহ্ণ | ২১/০৫/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

ইউক্রেনের যুদ্ধ শুধুমাত্র কূটনীতির মাধ্যমে সমাধান করা যেতে পারে। কিয়েভ এবং মস্কোর মধ্যে আলোচনায় অচলাবস্থার মধ্যে এ মন্তব্য করলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার রাতে ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি এ কথা বলেন। খবব আলজাজিরার।তিনি বলেন, যুদ্ধে মানুষ রক্তাক্ত হবে, কিন্তু কূটনীতির মাধ্যমে নিশ্চিতভাবে এর সমাধান হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ব্যাপকভাবে ইউক্রেনের অবকাঠামো ধ্বংসের চেষ্টা করছে। কিন্তু মিত্র দেশগুলোর সঙ্গে চুক্তি করার ফলে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে তাদেরকে এর জন্য মূল্য পরিশোধ করতে হবে।

জেলেনস্কি বলেন, মিত্র দেশগুলোকে নিয়ে আমরা বহুপাক্ষিক একটি চুক্তি এবং একটি কর্মপন্থা সৃষ্টি করব। এর ফলে রাশিয়ার ধ্বংসযজ্ঞের শিকার দেশগুলো ক্ষতিপূরণ পাবে।

তিনি বলেন, এটা করা ন্যায্য হবে। এটা করলে রাশিয়া প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি বোমা এবং গোলার মূল্য বুঝতে পারবে।