• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

অবশেষে নেপালের সেই বিমানের খোঁজ মিলল, নদী তীরে বিধ্বস্ত

| নিউজ রুম এডিটর ৬:৪৮ অপরাহ্ণ | ২৯/০৫/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

২২ জন আরোহী নিয়ে নিখোঁজ বিমানটি মাসতাং জেলার কোয়াং গ্রামের একটি নদীর তীরে বিধ্বস্ত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নেপালের বেসরকারি তারা এয়ারলাইন্সের বিমানটি পোখরা থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় রোববার সকাল ১০টা থেকে নিখোঁজ হয়। বিমানটিতে ১৯ জন যাত্রী ও ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন। আরোহীদের মধ্যে চার ভারতীয় রয়েছেন।

নেপালের অভ্যন্তরীণ রুটের এই ফ্লাইটটি পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। তবে স্থায়ীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে হঠাৎই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

বিমানটির নেপালের পশ্চিমাঞ্চলীয় পার্তব্য শহর জমসম বিমানবন্দরে ১০টা ১৫ মিনিটে অবতরণের কথা ছিল।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে পোখরার প্রধান জেলা কর্মকর্তা নেত্র প্রাসাদ শর্মা বলেন, বিমানটির সঙ্গে সবশেষ মাসতাং জেলা পর্যন্ত যোগাযোগ ছিল।

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানান, হিমালের পাদদেশে লামচে নদীর কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

স্থল ও আকাশপথে নেপালের সেনাবাহিনী দুর্ঘটনাস্থলে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।