• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ঠাকুরগাঁওয়ে জমিসহ ঘরবাড়ি দখল মারপিট, প্রতিবাদে সংবাদ সম্মেলন

| নিউজ রুম এডিটর ৬:৪৬ অপরাহ্ণ | ০৪/০৬/২০২২ সারাদেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে হাসান আলী নামে এক অসহায় পরিবারের জমিসহ ঘরবাড়ি দখল ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (০৪ জুন) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় ভুক্তভোগী হাসান আলী লিখিত অভিযোগ পাঠ করে বলেন, বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা সরকারপাড়া গ্রামে ২০২১ সালে তিনটি পাঁকাঘরসহ সাড়ে চার শতক জমি ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। হঠাৎ গত ১৭ মার্চ স্থানীয় দাদন ব্যবসায়ী কামরুল ইসলাম নামে এক ব্যক্তি ৭-৮ জন সন্ত্রাসী সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সবাইকে মারধরের পর আসবাপত্র ভাংচুর করে জমি দখল করে নেয়। পরে কামরুল ইসলাম তার দোসর কামরুজ্জামান কলিকে উক্ত জমির বাড়িতে তুলে দেয়। এতো কিছুর পরেও ওই বাড়িতে উঠতে গেলে বাড়ি দখলে নেয়া কামরুজ্জামান পাঁচ লাখ টাকা দাবি করে। তা না হলে ঘর ছেড়েও দেবে না। উল্টো হত্যার হুমকি প্রদান করছে।

উপায় না পেয়ে বালিয়াডাঙ্গী থানা ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ করলে বিষয়টি সমাধানে ইউপি চেয়ারম্যান সমাধানের উদ্যোগ নিলেও কামরুল ইসলাম ও কামরুজ্জামান কর্ণপাত করেনি নি। তাই দীর্ঘদিন ধরে এমন অবস্থায় দিন কাটানো পরিবারটি বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে সহযোগীতা কামনা করেন।

অভিযোগ প্রসঙ্গে কামরুজ্জান কলির কাছে জানতে চাইলে তিনি জানান, জমিটি ক্রয়ে শরিক থাকায় দখল করা হয়েছে। এর বাইরে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।