• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৭:১৯ অপরাহ্ণ | ১১/০৬/২০২২ সারাদেশ

স্টাফ রিপোর্টার: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ধর্মপ্রাণ মুসল্লীরা। শনিবার (১১ জুন) সকালে উপজেলার গোয়ালবাড়ী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সিরাজদিখান বাজার সংলগ্ন শিকদার কমপ্লেক্স ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে রশুনিয়া ও ইছাপুরা ইউনিয়নের সহস্রাধিক ধর্মপ্রান মুসল্লী অংশ গ্রহণ করেন।

সমাবেশে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বক্তারা বলেন, বিশ্ব নবীকে নিয়ে কেউ কটুক্তি করবে আমরা মুসলমান হয়ে তা কোনদিন মেনে নিবো না। যাকে সৃষ্টি না করলে দোজাহান সৃষ্টি হতো না আজ সেই মহামানবকে নিয়ে তাদের কটুক্তির সাহস হয় কি করে? মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করা মুসলমানের ঈমানী দায়ীত্ব। কোন মুসলমান এ ঈমানী দায়ীত্ব থেকে সরে আসার কোন সুযোগ নেই।

এসময় বক্তারা ভারতীয় সকল পন্য বয়কটের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর জোর দাবী জানান।