• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবোদ করায়, খুনের উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত

| নিউজ রুম এডিটর ৮:২৯ অপরাহ্ণ | ১৩/০৬/২০২২ সারাদেশ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউনিয়নের চরসুভারকুটি গ্রামে সাজেনার মোড় এলাকায় বিদ্যালয়ে যাতায়াতের সময় এক ছাত্রীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় বখাটে ও মাদকসেবী কয়েকজন যুবক প্রতিবাদকারীর উপর হামলা ও মেরে ফেলার উদ্দেশ্যে ছুরি দিয়ে পেটে হানা মারে।

১২ জুন (রবিবার) চরসুভারকুটি গ্রামে সাজেনার মোড়ের ফাঁকা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।হামলায় শিকার আহত জামিল সুভারকুটি গ্রামের আঃ ছাত্তার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে স্কুল যাওয়ার পথে এক শিক্ষার্থীকে একই এলাকার আহিদুল, আনিছুর, মাসুম, আকাশ, জাহিদসহ বেশ কয়েকজন যুবক অশালীন অঙ্গিভঙ্গি করে কথাবার্তা বলে। এসময় জামিল তাদের বাধা দিলে জামিলের সাথে তারা খারাপ আচরন করে।

এক পর্যায়ে আনিছুর জামিলকে জড়িয়ে ধরে ও আহিদুল ছুরি দিয়ে তার পেটে হানা দেয়। এতে জামিল অসুস্থ হয়ে পড়লে উপস্থিত বন্ধু এবং অপরিচিত রিকশা চালক তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

এ ঘটনায় হামলার শিকার, পরিবার ও স্থানীয়রা বখাটেদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, হামলার ঘটনাটি দুঃখজনক। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।