• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছে ভোলার ৩৫ হাজার নেতাকর্মী

| নিউজ রুম এডিটর ১০:১৮ পূর্বাহ্ণ | ২৫/০৬/২০২২ লিড নিউজ, সারাদেশ

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার জেলার সাত উপজেলা থেকে ১৪টি লঞ্চে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ সংগঠনের প্রায় ৩৫ হাজার নেতাকর্মী মাদারীপুরের সমাবেশ স্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। লঞ্চগুলো বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে ভোলার বিভিন্ন উপজেলার লঞ্চঘাট থেকে ছেড়ে যায়।

ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু ও সাধারণ মইনুল হোসেন বিপ্লবের নেতৃত্বে তিনটি লঞ্চে প্রায় আট হাজার নেতাকর্মী রওনা হয়েছেন। ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে পাঁচটি লঞ্চে চরফ্যাশন ও মনপুরা উপজেলার ১০ হাজার নেতাকর্মী পদ্মার উদ্দেশে যাত্রা করেছে।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে ৫টি লঞ্চে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার ১০ হাজার নেতাকর্মী এবং ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুলের নেতৃত্বে বোরহানউদ্দিন উপজেলা থেকে একটি লঞ্চে প্রায় দুই হাজার নেতাকর্মী পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন।

এছাড়াও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ড. আশিকুর রহমান শান্তর তত্ত্বাবধানে একটি লঞ্চে যুবলীগের প্রায় তিন হাজার নেতাকর্মী যাত্রা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে ভোলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পুলিশ। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে আবাসিক হোটেল ও মেসগুলোতে তল্লাশি চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এছাড়া প্রতিটি বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, হাটবাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। সন্দেহজনক কাউকে দেখলে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।