• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

জীবননগর উপজেলার মনোহরপুরে ফেনসিডিল সহ গ্রেফতার ২

| নিউজ রুম এডিটর ৩:৪৬ অপরাহ্ণ | ২৭/০৬/২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে। রবিবার (২৬শে জুন) রাতে উপজেলার মনোহরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত আদিল (৩৫) জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে এবং সজীব (২২) একই এলাকার সুলতানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই কেরামত আলী, এসআই হাসনাইন সোহান এবং এএসআই সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাত ৯টার দিকে মনোহরপুর গ্রামস্থ আরিফের চায়ের দোকানের সামনে জীবননগর টু চুয়াডাঙ্গাগামী পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করা হয়।

এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।