• আজ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

শপথ নিলেন কুসিক মেয়র আরফানুল হক রিফাত

সাইফুল ইসলাম ফয়সাল। ঃ মেয়র হিসেবে শপথ নিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী আরফানুল হক রিফাত। মঙ্গলবার (৫ জুলাই) সকালে তাকে ভার্চুয়ালি শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। এরপর কুসিকের ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

এসময় প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের দেশ ও মানুষের জন্য কাজ করে যাওয়ার নির্দেশনা দেন। করোনা মোকাবিলায় দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। ১০৫ কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।