• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

জাওয়াহিরি হত্যার খবরে যা বলল সৌদি আরব

| নিউজ রুম এডিটর ২:০৩ অপরাহ্ণ | ০২/০৮/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

আল কায়েদার শীর্ষ নেতা আল জাওয়াহিরিকে হত্যার যে ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছেন, এ সংবাদ শুনে স্বাগত জানিয়েছে সৌদি আরব।

সোমবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা দেশটির সরকারের এ অবস্থানের কথা জানিয়েছে। খবর রয়টার্সের।

সেখানে বলা হয়েছে, যে সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে ঘৃণ্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করেছে, তাদের একজন নেতা হিসেবেই বিবেচনা করা হয় জাওয়াহিরিকে।

জাওয়াহিরি ছিলেন ওসামা বিন লাদেনের শীর্ষ উপদেষ্টা।

২০১১ সালে পাকিস্তানে মার্কিন অভিযানে আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হন। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ২০১১ সালের ১৬ জুন আয়মান আল জাওয়াহিরিকে আল কায়েদার নতুন নেতা হিসেবে ঘোষণা দেওয়া হয়।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুলে সিআইএর চালানো ড্রোন হামলায় নিহত হন জাওয়াহিরি।