• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

নড়াইলে মোটর সাইকেল কিনে না দেয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

| নিউজ রুম এডিটর ৬:০২ অপরাহ্ণ | ২৫/০৮/২০২২ সারাদেশ

উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে মোটর সাইকেল কিনে না দেয়ায় অভিমান ও ক্ষোভে নড়াইল শহরের মহিষখোলা এলাকায় ইলাফি আহমেদ শুদ্ধ (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। শুদ্ধ এবছর নড়াইল সরকারী বালক উচ্চ বিদ্যালয় হতে বাণিজ্য শাখা হতে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো। স্থানীয়রা জানান, নড়াইল পৌরসভার মহিষখোলা সিটি কলেজের পূর্বপাশের বাসিন্দা বালু ব্যবসায়ী ফারুক আহম্মেদের ছেলে শুদ্ধ বেশ কিছুদিন ধরে তার বাবা মায়ের কাছে মোটর সাইকেল কিনে দেয়ার বায়না করে আসছিলো। কিন্তু বাবা মা মোটর সাইকেল কিনে না দেয়ায় মনের কষ্টে গত ২৩ আগষ্ট দুপুরে কীটনাশক (বন মারা ওষুধ) পান করে। স্থানীয়রা তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে মারা যায়।

নড়াইল পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলল কাজী জহিরুল ইসলাম বলেন, শুদ্ধ’র মৃত্যুর ঘটনা খুবই দু:খজনক। অল্প বয়স হওয়ায় দুর্ঘটনার ভয়ে তার বাবা মা মোটর সাইকেল কিনে দেয়নি। কিন্তু অনাকাঙ্খিত ঘটনায় তার বিদায়ে পরিবারের সদস্যরা মানসিকভাবে ভীষণ ভেঙ্গে পড়েছে। বুধবার (২৪) রাত পৌনে ৯টার দিকে মহিষখোলা বালুর মাঠে জানাযা শেষে নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।