• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

কলকাতায় সিঁদুর খেলায় মেতেছেন অপু

| নিউজ রুম এডিটর ৭:৫০ অপরাহ্ণ | ০৫/১০/২০২২ বিনোদন

শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। পাঁচ দিনব্যাপী শারদ উৎসবের শেষ দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব।

প্রথমবারের মতো কলকাতায় দুর্গাপূজা উদযাপন করছেন অপু বিশ্বাস। বিজয়া দশমীতে কলকাতায় যুবকবৃন্দ ক্লাব আয়োজিত পূজা মণ্ডপে সিঁদুর খেলায় মেতেছেন অপু বিশ্বাস। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

উচ্ছ্বাস প্রকাশ করে এই নায়িকা বলেন—‘এখানকার পূজা খুব স্পেশাল। এখানে অনেক ভালো লাগছে। এই অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করার মতো নয়।’

ভক্তদের পূজার শুভেচ্ছা জানিয়ে অপু বিশ্বাস বলেন—‘সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা। আমাদের দুঃখ-দুর্দশা কেটে যাক- এটাই মায়ের কাছে চাওয়া।’

অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি চলছে। সিনেমাটির জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন অপু। গত ২০ জুলাই মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।

প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন অপু। তার বিপরীতে চিত্রনায়ক সাইমন সাদিককে দেখা যাবে। আগামী ১ নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।