• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ঘোড়াঘাটে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধুর আত্মহত্যা

| নিউজ রুম এডিটর ৭:০৩ অপরাহ্ণ | ০৯/১০/২০২২ সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে আকলিমা খাতুন (২৬) নামের এক গৃহবধু গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউপি’র বানিয়াল পালশা গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী।

রবিবার ( ৯ অক্টোবর ) রাত সাড়ে ১২ টার দিকে তার স্বামীর বাড়িতে নিজ শয়ন কক্ষে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু জানান, হেলাল-আকলিমা দম্পত্তি দীর্ঘদিন যাবত গরু লালন-পালন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গরু বিক্রয় কে কেন্দ্র করে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এর এক পর্যায়ে গৃহবধূ আকলিমা মধ্য রাতে নিজ ঘরে গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য- কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষে থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও মৃতের আত্মীয় স্ব-জন পাড়া প্রতিবেশীদের আবেদনের প্রেক্ষিতে লাশটি মর্গে না পাঠিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।