• আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

আমদানি পণ্যের মূল্য যাচাইয়ের নির্দেশ

আমদানির পণ্যের মূল্য যাচাই করে লেনদেন করার জন্য দেশের সকল অথরাইজড ডিলারদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১০ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, অথরাইজড ডিলারদের আমদানি পণ্যের লেনদেনের আগে অর্থাৎ চুক্তির দিন আন্তর্জাতিক বাজারে সংশ্লিষ্ট পণ্যের মূল্য যাচাই করতে, একই সময়ে আমদানি পণ্যের সমসাময়িক মূল্যের সঙ্গে যাচাই করে লেনদেন করতে হবে বলে ফরেন এক্সচেঞ্জ ট্রান্সজেকশন-২০১৮ (জিএফইটি) গাইডলাইনে বলা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, কার্যকরী আমদানি নীতি ও আদেশের বিধান, সরবরাহকারীদের ক্রেডিট রিপোর্ট, কেওয়াইসি এবং এএমএল/সিএফটি মেনে চলার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমদানি পণ্যের লেনদেন করার পূর্বে বিদ্যমান বৈশ্বিক কমোডিটি মার্কেট ট্রেন্ড দেখে এবং মূল্য প্রতিযোগিতা যাচাইয়ের জন্য নিয়ন্ত্রক প্যারামিটারগুলো মেনে চলতে হবে।

আলোচ্য বিষয় অথরাইজড ডিলারদের শাখা, অফশোর ব্যাংকিং অপারেশনস এবং সেন্টাল ট্রেড প্রসেসিং সেন্টারে নোটিশ দেওয়ার জন্য বলেছে কেন্দ্রীয় ব্যাংক।