=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুরুঙ্গামারীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

| নিউজ রুম এডিটর ৬:৪৪ অপরাহ্ণ | ২৩/১০/২০২২ সারাদেশ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ২টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়।

২৩ অক্টোবর (রবিবার) দুপুরে ভুরুঙ্গামারী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান,বাজার থেকে খোলা জিরা সংগ্রহ করে বাবা জিরার নকল প্যাকেটে মোড়কীকরণ করে বিক্রয় অপরাধে ভুরুঙ্গামারী বাজারের মোল্লা স্টোরের মালিক আমান উল্লাহকে ২০ হাজার টাকা এবং চিনির মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে একই বাজারের গোপাল স্টোরের মালিক শ্রী কৃষ্ণ চন্দ্র পালকে ১ হাজর টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় ২ বস্তা বাবা জিরার নকল প্যাকেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক ও ভুরুঙ্গামারী থানা পুলিশ।