• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

অজগরের পেটে পাওয়া গেল নিখোঁজ নারীর মরদেহ

| নিউজ রুম এডিটর ৫:৩৭ অপরাহ্ণ | ২৬/১০/২০২২ আন্তর্জাতিক

ঘটনাটি ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের। সেখানে রাবার বাগানে কাজ করতে গিয়ে নিখোঁজ এক নারীর মরদেহ মিললো অজগরের পেটে। জাহরাহ নামে ৫০ বছর বয়সী ওই নারী গত রবিবার সকালে নিখোঁজ হন। খবর বিবিসির।

জানা গেছে, নিখোঁজের দিন কাজ থেকে না ফিরে আসায় তাকে খুঁজতে মাঠে নামে অনুসন্ধানকারী দল। তাতেও কাজ হয়নি। একদিন পর গ্রামের লোকজন একটি অজগরকে দেখতে পান এবং তাদের সন্দেহ হয়। পরে তারা সাপটিকে মেরে ফেলেন এবং ওই নারীর মরদেহ বের করেন অজগরের পেটের ভেতর থেকে।

জাম্বি পুলিশ প্রধান একেপি এস হারেফা বলেন, নিখোঁজ ওই নারীকে সাপের পেটে পাওয়া গেছে। তবে তার মৃতদেহটি অনেকাংশে অক্ষত ছিল। তিনি বলেন, নিহতের স্বামী রবিবার রাতে রাবার বাগানে তার ব্যবহৃত কিছু জামাকাপড় এবং সরঞ্জাম খুঁজে পেয়েছিলেন।
তিনি আরও জানান, সাপটি কমপক্ষে ৫ মিটার (১৬ ফুট) দীর্ঘ ছিল। গত সোমবার এলাকার লোকজন এটিকে ধরার পর মেরে ফেলে। তারা সাপের পেট কাটার পর দেখেন যে জাহরাহ’র মরদেহ ভেতরে রয়েছে।