• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ছাত্রীর সঙ্গে শিক্ষিকার প্রেম, লিঙ্গ পাল্টে বিয়ে!

| নিউজ রুম এডিটর ৭:৫৭ অপরাহ্ণ | ০৮/১১/২০২২ আন্তর্জাতিক

ভারতের রাজস্থানের এক স্কুল শিক্ষিকা লিঙ্গ পরিবর্তন করে নিজের এক ছাত্রীকে বিয়ে করেছেন। ভারতপুরের শারীরিক শিক্ষার শিক্ষিকা মীরা এখন লিঙ্গ পাল্টে হয়েছেন আরভ কুন্তাল। রোববার (৬ নভেম্বর) তিনি বিয়ে করেছেন কল্পনা ফৌজদার নামের ছাত্রীকে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতপুরের একটি স্কুলে কাবাডি শেখাতেন মীরা। আর তারই ছাত্রী ছিলেন কল্পনা। ২০১৬ থেকে দুজনের বন্ধুত্ব শুরু। ২০১৮ সালে বন্ধুত্বের গণ্ডী পেরিয়ে কল্পনাকে প্রেমের প্রস্তাব দেন মীরা। কল্পনাও তা প্রত্যাখ্যান করেননি। কিন্তু পরিবারের কথা ভেবে কিছুটা পিছিয়ে যাচ্ছিলেন তারা। তখনই মীরা সিদ্ধান্ত নেন, তিনি নিজের লিঙ্গ পরিবর্তন করবেন। ২০১৯ সাল থেকে সেই প্রক্রিয়া শুরু হয়। ২০২১ সালের শেষের সার্জারি হয় মীরার। অবশেষে গত রোববার বিয়ের করলেন তারা।

মীরা ওরফে আরভ জানিয়েছেন, প্রথম থেকেই মানসিকভাবে নিজেকে পুরুষ বলেই মনে করতেন তিনি। তাই এই সার্জারি করাতে তার কোনো অসুবিধা হয়নি। কল্পনা জানান, সার্জারি না করালেও মীরাকেই বিয়ে করতেন তিনি। এমনকি অস্ত্রোপচারের সময়েও তিনি মীরার পাশে ছিলেন।

প্রেমের টানে মীরা থেকে আরভে পরিবর্তিত হয়ে ছাত্রীকে বিয়ের করার এ ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।