• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

কিশোরগঞ্জে ৩ ডজন মামলার আসামী মবু গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৫:০১ অপরাহ্ণ | ২১/১২/২০২২ সারাদেশ

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রখ্যাত মাদক ব্যবসায়ী মবু ডাকাত (৫০) কে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
কিশোরগঞ্জ থানা সূত্রে জানা গেছে,কিশোরগঞ্জ থানায় ২০২১ সালে একটি মাদক ও অস্ত্র মামলা করে পুলিশ। মামলা নং-(জিআর ১০/২১) । ওই উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের পূূত্র মবু ডাকাত। সেই মামলায় দীর্ঘদিন থেকে আদালতে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

কিশোরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এস আই) নোমানসহ একদল দক্ষ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মবুকে তার বাড়ী থেকে মবুকে গ্রেফতার করে। মবু ডাকাতের নামে থানা ও কোর্টে ৩৬ টি মামলা চলমান আছে বলে জানান পুলিশ কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।