• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসিরা (ভিডিও)

বিশ্বজয়ী বীরদের বরণ করে নিতে কোনো কমতিই রাখেনি আর্জেন্টাইনরা। স্লোগান আর গানে মেসিদের বীরত্বকে বরণ করেছে রাতের বুয়েন্স আয়ার্স। সোনালী ট্রফি হাতে মেসিদের দেখতে লাখ লাখ লোকের সমাগম হয়েছিল রাজধানীতে। মেসিরাও ছাদখোলা বাস থেকে ভালোবাসার প্রতিদান দিয়েছেন হাত নেড়ে। তবে আকস্মিক দুর্ঘটনায় এই উদযাপন মাটি হয়ে যেতে পারতো। অল্পের জন্য রক্ষা পেলেন মেসিসহ পাঁচ খেলোয়াড়।

শহরের রাস্তায় চলাচলের সময় প্যারেড বাসের একেবারে উঁচুতে বসে ছিলেন মেসি, রদ্রিগো ডি পল, নিকোলাস ওটামেন্ডিস, লিয়ান্দ্রো পারেদেস ও ডি মারিয়া। সেখান থেকে বৈদ্যুতিক সংযোগের তারগুলো খুব কাছে। কোনো কারণে বৈদ্যুতিক সংযোগের তারের সঙ্গে মেসিরা ধাক্কা খেলে বাস থেকে ছিটকে যেতে পারতেন। তবে উন্মাদনায় কী আর সেসব খেয়াল থাকে!

কিন্তু ঘটল সেটাই। বাস চলার সময় একবার বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কা খাওয়ার উপক্রম হয় মেসিদের। তারটা যে তাদের ফেলে দিতে পারে খেয়াল করেননি কেউই। শেষমেষ খেয়াল করলেন ডি পল। শেষ মুহূর্তে তার সাবধানতায় বেঁচে যান বাকি সবাই। কোনো কারণে ওই তারের সঙ্গে তাদের ধাক্কা লাগলে মুহূর্তেই বাস থেকে ছিটকে যেতে পারতেন তারা।
(সংগৃহীত ভিডিও)