• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

মার্চে বাংলাদেশে আসতে পারেন বিশ্বকাপজয়ী মেসি

| নিউজ রুম এডিটর ৯:০৭ অপরাহ্ণ | ২২/১২/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

আগামী মার্চে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক তারকা ফুটবলার লিওনেল মেসিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ফুটবল বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে নিয়ে আসার জন্য আর্জেন্টিনার সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো আমাকে চিঠি লিখে জানিয়েছেন, ঢাকায় মিশন খুলতে তিনি মার্চে ঢাকা সফরে আসবেন। তখন পাল্টা চিঠিতে আমি তাকে জানিয়েছি, তুমি আসবা ভালো কথা, তবে অবশ্যই মেসিকে সঙ্গে করে নিয়ে আসবা।

মোমেন বলেন, ঢাকায় মিশন খুললে দুই দেশের সম্পর্ক, মানুষে মানুষে সম্পর্ক আরও মজবুত হবে। ব্যবসা-বাণিজ্য, পর্যটনের সম্ভাবনা বাড়বে।

তিনি বলেন, আমাদের রাষ্ট্রদূত ব্রাজিলে যিনি (সাদিয়া ফয়জুন্নেসা), উনার কাছ থেকে আজ একটা মেইল পেয়েছি। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মার্চে বাংলাদেশে আসবেন। তখন দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেবেন। এটা ভালো সংবাদ। আমি এটা জানার পর আমাদের রাষ্ট্রদূতকে বলেছি, আপনি দেখবেন, সঙ্গে করে মেসি এবং তার দলকে নিয়ে আসা যায় কিনা। আমরা তাদের আতিথেয়তা দেব। দেখা যাক, আসে কিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ফুটবল বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের মানুষদের উচ্ছ্বাস আর্জেন্টিনা সরকারের নজরে এসেছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে টুইট করে বার্তা পাঠিয়েছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্জেন্টাইন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে একটা চিঠি দেন। তার প্রতি উত্তরে বাংলাদেশ সময় বুধবার ভোরে আর্জেন্টিনার রাষ্ট্রপতি টুইট করেছেন। খুব শিগগিরই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে চান এবং দুই দেশের সম্পর্ক গভীর করতে চান। তিনিও (আর্জেন্টিনার রাষ্ট্রপতি) বলেছেন, তারা দূতাবাস খোলার কার্যক্রম এগিয়ে নিতে আগ্রহী।