• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

গাইবান্ধায় উপ নির্বাচন কে ঘিরে জাতীয় পার্টির প্রার্থীর ব্যাপক প্রচার প্রচারণা

| নিউজ রুম এডিটর ৮:১৬ অপরাহ্ণ | ২৮/১২/২০২২ জাতীয় পার্টি, রাজনীতি

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::বিদেশে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই ২০২২ ইং তারিখে গাইবান্ধা- ৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বী মিয়ার এমপির মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষনা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় তফসিল অনুযায়ী আগামী ৪ জানুয়ারী ইভিএম এর মাধ্যমে এই আসনের উপনির্বাচনে পূর্নরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ আসনটিতে ৩ লাখ ২৯ হাজার ৭৪৩ জন নারী পুরুষ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এ উপ নির্বাচন কে সামনে রেখে ব্যাপক ভাবে প্রচার প্রচারণার চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী জননতো এএইচএম গোলাম শঞীদ রঞ্জু।

গতকাল ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে কঞ্চিপাড়া ইউনিয়নের পাড়া মহল্লায় হাট বাজারে গণসংযোগ করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। এছাড়া দলীয় নেতাকর্মীদের ও সাধারণ নারী পুরুষ ভোটারদের নিয়ে উক্ত এলাকায় খন্ড খন্ড নির্বাচনী মিছিল করেন তিনি।

উল্লেখ্য, আসনটি শূন্য হওয়ার পর গত ১২ অক্টোবর উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে ভোট গ্রহন স্থগিত করে নির্বাচন কমিশন। এরপর পূর্ন তফসিল অনুযায়ী আসছে নির্বাচনে ভোট গ্রহনের দিন,আগামী ৪ জানুয়ারী উপ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা এ উপ নির্বাচনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও স্বতন্ত্র এক প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।