• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি : জিএম কাদের

| নিউজ রুম এডিটর ৬:৩৯ অপরাহ্ণ | ০৩/০৩/২০২৩ জাতীয় পার্টি, রাজনীতি

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ জাতীয়পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে একক নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটি জাতীয় পর্যায়ে রাজনৈতিক দল, সব জায়গায় আমাদের লোক আছে এবং আমরা সব আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছি। আমাদের রাজনীতি এবং সংগঠন এই দুটিকে আমরা গড়ে তোলার চেষ্টা করছি একক নির্বাচন করার জন্য।’

শুক্রবার (৩ মার্চ) দুপুরে লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন উপলক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘আমাদের দেশের মানুষের জন্য চিকিৎসক নেই। সাধারণ মানুষের বাঁচার যে একটা অধিকার সেটিও তারা হারিয়ে ফেলেছেন। চিকিৎসা সুবিধার উন্নতি করেছে বাংলাদেশ। কিন্তু সেটি উচ্চ শ্রেণির জন্য। সাধারণ মানুষের জন্য চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।’

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক রমজান আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন নির্মলেন্দু রায়, চিকিৎসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সমাজসেবা কর্মকর্তা এরশাদ আলী, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাতাব আলী, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর চৌধুরী প্রমুখ।